বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোদায় জমি দখল, দোকান ঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে প্রতিপক্ষ শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংদের বিরুদ্ধে গত  ৪ মে শনিবার কালিয়াগঞ্জ বাজারে জমি দখলের পায়তারা, দোকান লুটপাটসহ টিন সেট ঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ মে) সকালে বোদা পৌর সভার সাতখামারে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিথ্যা মামলার আসামী দেওয়ান আলীর ছেলে আবু হেলাল, মোজাম্মেল হক ও হারুন অর- রশিদ এর পক্ষে তাদের বড় ভাই আনোয়ার মাস্টার উপস্থিত থেকে বক্তব্য দেন।

তিনি  বলেন, প্রতিপক্ষ ঝলই শালশিড়ি  ইউনিয়নের মোটাপাড়া গ্রামের বাদী শেবকতুল্লার ছেলে অলিয়ার রহমান গংরা জমি দখল করা, তাদের দোকানের মালামাল ও টিন সেট ঘর ভাংচুর, মোটরসাইকেল ভাংচুর, ৪ টি মোবাইল ভাংচুর সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করে। তাদের ভাড়া করা বাহিনী নিয়ে অতর্কীয় ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথারী জখম করে। এতে দেওয়ান আলী, মানিক, হাচিনা, খাদিজা, মরিয়ম, হ্যাপি, মুসকান (০৭) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে বোদা উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আনোয়ার হোসেন মাষ্টার সাংবাদিকদের জানান, আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আমাদের মামলা রুজু করেনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনায় ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে অলিয়ার রহমান ও বোদা থানার ওসির মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাধবপুর সাবরেজিস্টার অফিসে জালিয়াতির অভিযোগ!

প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্য ৭ নং ওয়ার্ডে বিশাল মোটর সাইকেল মিছিল

রাণীশংকৈলে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বোদায় চারটি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিনের চাঁদাবাজি,থানায় অভিযোগ

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

থেমে নেই ভূমিদস্যুদের পাহাড় গিলে খাওয়া

হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে মানবিক ওসি কায়সার হামিদ এর যোগদান