বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোদায় সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় নিজ বাড়ির পাশের এক ধানক্ষেত (ধান কেটে বিছিয়ে রাখা) থেকে আব্দুল বারেক (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাসির উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশ্যে যান সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। রাত ১০টার মধ্যে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করেও বন্ধ পান। পরে পরিবারের সদস্যদের ধারণা হয় পাশবর্তী গ্রামে পালাগান শুনতে গেছেন তিনি। তবে রাত ভোর হতে শুরু হলেও তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে বৃহস্পতিবার সকালের বাড়ির কাছের একটি ধানক্ষেতে (কেটে বিছিয়ে রাখা ক্ষেত) বারেকের বড় ভাবী হামিদা বেগম তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ছুঁটে গিয়ে ঘটনাস্থলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে বোদা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা কিনা তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশ সুপার- এসএস সিরাজুল হুদা;সহকারী পুলিশ সুপার- (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা; বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- সুজয় রায়। নিহত আব্দুল বারেকের ছোট ছেলে রাজু ইসলাম বলেন, “আমার বাবা বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে রাত ১০টা পর্যন্ত না ফেরায় তাকে কল করে মোবাইল বন্ধ পাই। আমরা মনে করেছিলাম তিনি পাশের গ্রামে পালাগান শুনতে গেছেন। পরে সকালে আমাদের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ দেখতে পাই। জানিনা কে আমার বাবাকে মেরে ফেলেছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই। যারা এ ঘটনার সাথে জড়িত পুলিশ যেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। তাদের যেন দৃষ্টান্তমুলক শাস্তি হয়।”

পঞ্চগড়ের পুলিশ সুপার- এসএস সিরাজুল হুদা বলেন, “সাবেক এই ইউপি সদস্যর মরদেহের সুরতহালে আমরা তেমন কোন আলামত পাইনি। ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। বোদা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ী ঝান্ডু ফুলে ভাগ্য বদল

স্মার্ট বাংলাদেশ গড়তে আ.লীগকে ভোট দিতে আহ্বান লেঃ কর্ণেল অবঃ ফারুক খান এম পি’র

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ন দূর্নীতি; নির্ধারত সময়ে কাজ শেষ না হওয়ায় মানববন্ধন

ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় যত্রতত্র হিন্দি ভাষা ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বাফেলো বিএনপি

আর অপেক্ষা নয়, এবার থেকে সারা বছর চলবে দুয়ারে সরকার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু সাঈদের পিতার ইন্তেকাল 

চট্টগ্রামে ডিম সিন্ডিকেট ও কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাব চট্টগ্রামের

নাশকতা মামলায় যশোরে আ.লীগের ৭৫ নেতাকর্মীর আত্মসমর্পণ

গুরুদাসপুরের নিখোঁজ মফিজুলের দুই বছর পর লাশ উদ্ধার