বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে দুই ভাই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ

ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় ইভটিজার কর্তৃক বেধড়ক পিটানোর শিকার হয়ে হাসপাতালে ভর্তি দুই ভাই।

জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের নয়ন সরকারের ভাতিজি মোছাঃ জান্নাতুল মাওয়া শাফা (১৩) সে ছোট খাতা কামিল মাদ্রাসার ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। উক্ত মাদ্রাসায় যাতায়াতের পথে একই এলাকার মোশাররফ হোসেনের পুত্র মেহেদী হাসান (২০) এর নেতৃত্বে ১০/১২ জনের একটি কিশোর গ্যাং জান্নাতুল মাওয়া শাফা এর রাস্তায় দেখা করে অশালীন কথা বলে উত্যক্ত করে আসছিল। জান্নাতুল মাওয়া শাফা সে ঘটনার কথা তার চাচাসহ তার পিতা-মাতার নিকট জানায়। জান্নাতুল মাওয়া শাফা এর চাচা নয়ন সরকার সে উক্ত মাদ্রাসার অধ্যক্ষকে বিচার জানালে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়।

জান্নাতুল মাওয়া শাফা সে ১৬ আগষ্ট মাদ্রাসায় গেলে মেহেদী হাসান ও তার বন্ধু রাসেল, আরিফুল, মিজানুর, মোজাহিদ সহ ১০/১২ জনের গ্যাং মাদ্রাসা চত্তরে জান্নাতুল মাওয়া শাফা আটক করে তার হাত ধরে টানাটানি করতে থাকে। পরবর্তীতে সংবাদ জেনে জান্নাতুল মাওয়া শাফা এর চাচাতো ভাই শিহাব, সজীব ও তন্ময় মাদ্রাসা চত্তরে গেলে ঘটনা দেখে চাচাতো ভাইরা প্রতিবাদ করলে মেহেদী হাসান সহ তার বন্ধুরা একজোট হয়ে শিহাব, সজীব ও তন্ময়কে বেধড়ক পেটায়। এতে তারা গুরুতর জখম হলে তাদেরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করানো হয়।

এ বিষয়ে জান্নাতুল মাওয়া শাফা এর চাচা নয়ন সরকার বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকা উদ্ধার,৫ ছিনতাইকারী আটক 

একুশের প্রথম প্রহরে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পণ 

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন 

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা 

যৌনকর্মীরা চোরাবালির শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটির সেক্রেটারি বিশাখা

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  

ঈদগাঁওতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিলসহ হয়রানী বন্ধে ১১ দফা দাবী গ্রাহকদের 

রাণীশংকৈলে ২টি ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ 

তালতলীতে নারীর ভূমি ও কৃষির অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত