বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে। বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

এ সময় তিনি বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।

বিএনপি ক্ষমতায় আসালে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন। এ সময় জেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স খেলছেন। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে জেলার ২০ টি ফুটবল টিম অংশ নিয়েছে।

মাসব্যাপী এ আয়োজনের শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জালালাবাদ ইউনিয়ন আ.লীগের মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন 

ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান 

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র আহ্বায়ক কমিটি গঠন

যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অনলাইন প্রতারণার নতুন ফাঁদ; নিঃস্ব হচ্ছেন অনেকেই 

ওয়েজবোর্ড অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন ও গণমাধ্যম কর্মীদের ৮ দফা দাবিতে নাসাসের স্মারকলিপি পেশ

গুরুদাসপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাল বিতরণ 

ছোট ভাইয়ের বউকে মারধর করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে 

ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর এপ্রিল সেশনের কিউ গ্রেডিং এন্ড পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট অনুষ্ঠিত

না’গঞ্জকে গ্রীন সিটির সিদ্ধান্ত সকালে, দুপুরে বাস্তবায়ন শুরু