বাংলাদেশ সকাল
রবিবার , ২ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব বাঁচতে চায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি : এতো সুন্দর পৃথিবীতে কে না চায় বাঁচতে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত জীবন-মরণ সন্ধিক্ষণে ফুটফুটে, নম্র-ভদ্র সজিব (২০) তেমনি বাঁচতে চায়।

গরীব পিতা-মাতার আদুরে সন্তান সজিব বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ করলেও পিতামাতা ও আত্মীয়-স্বজন চিকিৎসায় অক্ষম।

সজিব নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বাবুরহাট হাজীপাড়া ভূমিহীন অসহায় দিন মজুর রেজাউল করিম ও শাহানাজ পারভিনের এক ছেলে এক কন্যার মধ্যে সজিবেই বড়। দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সার দুরারোগ্য রোগে ভুগছেন। অর্থাভাবে গরিব অসহায় পিতা মাতার পক্ষে চিকিৎসা করাতে না পারায় নিভে যাচ্ছে সজিবের জীবন প্রদীপ।

দিনদিন তার অবস্থার অবনতি হলে পিতা দিনমজুর রেজাউল করিম তার সহায় সম্বল বলতে একটি ভ্যানগাড়ি বিক্রয় করে প্রথমে ডিমলা সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে হেমাটোলজি ও রক্ত বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ,কে,এম কামরুজ্জানের তত্বাবধানে ছিলেন। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা খরচ বহন করতে না পারায় ব্লাড ক্যান্সার আক্রান্ত সজিবকে নিজ বাড়ীতে নিয়ে আসেন। বিশেষজ্ঞ ডা. বলেছেন সজিবকে বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে এবং চিকিৎসা ব্যয় হবে ১০ লাখ টাকা। গরীব দিন মজুর পিতা মাতার পক্ষে চিকিৎসা খরচ বহন করা মোটেও সম্ভব নয়।

তার পিতামাতা নিজ এলাকা ছাড়াও দেশের হৃদয়বান মানুষের নিকট, নির্বাচনী এলাকার সাংসদসহ সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক সাহায্যের আবেদন জানান। সজিবের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৯৪১৪১৮৫৮৩।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আগাম প্রস্তুতি নিয়ে লবণের মাঠে ঈদগাঁও’র প্রান্তিক চাষীরা

সাংবাদিক তালুকদার মাসুদ এর মৃত্যুতে বরগুনা জুড়ে বইছে শোকের মাতন

নড়াইল ১ আসনে বি.এম কবিরুল হক মুক্তির জন্য সেলিম সিকদারের ভোট প্রার্থনা

দ্বিতীয় দফায় বেড়েছে তিস্তার পানি, ছুটি বাতিল করে কন্ট্রোল রুম চালু করেছে পাউবো

গাজীপুরে যৌথ নীতিতে চলছে ডিস দখলের মহড়া; সংঘর্ষে আহত এক

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

দিনাজপুরের চিরিরবন্দরে তরুনীকে পৈশাচিকভাবে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় আটক ২

ঈদগাঁওতে গাছের ডালে দুলছে আমের মুকুল, ছড়াচ্ছে সুঘ্রান

নাটোরে ফসলি জমিতে পুকুর খনন 

ড. ইউনূসের ‘ইউনেস্কো’ পুরস্কার ছিল প্রতারণামূলক প্রচারণা