বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাংচুর মামলায় ২ দিনের রিমান্ডে ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহ শহরের ‘আক্তার ফার্মেসি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করে।

সোমবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সদর আমলী আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা অপুকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঝিনাইদহ সদর থানা সুত্রে জানা যায়, এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে । পরবর্তিতে সদর থানা পুলিশ ঢাকা থেকে শফিকুল ইসলাম অপুকে ঝিনাইদহে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট শহরের আক্তার ফার্মেসি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নিকান্ডের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। তার নামে পাঁচটি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শফিকুল ইসলাম অপু বিগত ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মসিউর রহমানকে পরাজিত করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করলেও স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। এরপর ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অপুকে ঝিনাইদহ জেলা সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রবাসী কর্ণফুলী ক্রিয়া পরিষদ আয়োজিত ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন 

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি গ্রেফতার

পাথরঘাটার ডালক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

যশোরে ১৬১টি গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

রাণীনগরে ভুয়া সিমেন্ট সরবরাহ, খুঁটি কারখানা মালিকের ছয় লক্ষ টাকা ক্ষতি

দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত 

যৌন কর্মীরা যেন পাচারের শিকার না হয়, তারা চায় ন্যায় অধিকার