বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে আদিবাসিদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাজারে আদিবাসিদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও বসতবাড়ি নির্মাণসহ গাছ রোপনের অভিযোগ উঠেছে। ওই জমির মূল মালিক দাবীদার ও অভিযোগকারী তোজাম্মেল আলম জানান, প্রায় দুই মাস ধরে উপজেলার রাউতনগর মধ্যপাড়া গ্রামের কান্তি হেমরমের ছেলে স্যামুয়েল হেমরমও তার স্বজনরা মিলে আমাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ রোপণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভিতি দেখিয়ে জমি দখল করে রেখেছে। আমাদের ১ একর জমি

বৃটিশ সিএস রেকোর্ডীয় মালিক আমুক্তার বিনিময়ে দলিলমূলে সমিরউদ্দিন সরকারকে ১৯৫৭ সালে হস্তান্তর করেন। পরবর্তীতে সমিরউদ্দিন সরকার ১৯৭২ সালে তাঁর ছেলে মজিরউদ্দিন সরকারকে সাফ কেবলামূলে হস্তান্তর করেন। এরপর এসএ রেকর্ড কতিপয় ব্যাক্তির নামে ভুলবশত হওয়ায় মজিরউদ্দিন সরকার মুন্সিপী আদালতে ১৮/৭৫ নং রেকর্ড সংশোধনী মক্কদমা আনয়ন করেন। এবং ১৯৭৭ সালে এ মামলার ডিগ্রীসহ রায় পান। যার সংশোধিত এস এ খতিয়ান নং ৪৪০। পরবর্তীতে বিএস/আর এস (মাঠপর্চা) ডিগ্রী খতিয়ান মূলে অদ্যবদি ভোগ দখলে আছে। ভুলক্রমে এসএস রেকর্ডীয় মালিক জেঠা সামির ওয়ারিশগণ এ জমি দাবি করে অনিয়মতান্ত্রিকভাবে দখল নেয়ার চেষ্টা করছে।

তারা জমিতে ছোট ছোট চালা ঘর নির্মাণ করে ওই সব ঘরে নিজেরাই আগুণ লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এই জমির বিরোধ নিরোসনে স্থানীয় জনপ্রতিনিধি ও নের্তৃবৃন্দ একাধিকবার এলাকায় এবং থানায় ও ভ্থমি অফিসে বসেছে কিন্তু নৃগোষ্ঠীর লোকেরা কোন কাগজপত্র দেখাতে পারে নাই। অন্যদিকে তারা জোর পূর্বক জমি দখল করে রেখেছে।

এ ব্যাপারে আদিবাসী ও বিবাদী সামুয়েল হ্যামরম বলেন, তাদের বাপ দাদার আমলের রেকর্ডসূত্রে এ জমির মালিকের দাবিদার তারা। কিন্তু বৈধ কাগজ দেখতে চাইলে নানান টালবাহান করে একথা এড়িয়ে যান।

হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি দুই পক্ষকে ডেকেছিলাম। মজিরউদ্দিন এর ওয়ারিশগণ তাদের কাগজপত্র আমাকে দেখিয়েছে কিন্তু স্যামুয়েল ও তার ওয়ারিশগণ কাগজ দেখাতে পারেনি। এ থেকে ধারনা করা হচ্ছে এ জমির প্রকৃত মালিক মজিরউদ্দিনের ওয়ারিশগণ হতে পারে। তিনি আরও বলেন, আমার জানা মতে তারা ১৯৫৭ সাল থেকে অদ্যবদি এ জমি ভোগদখল করে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

নৃত্য চমৎকার শারীরিক ব্যায়াম বেইলী স্কুলে সৃজনশীল নৃত্য কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠানে কাশেম জামাল

ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ দুই শিশু অপরাধী আটক 

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোর

প্রগ্রেসিভ ইউনাইটেড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চলনবিলে সরিষা ফুলের সমারোহ 

রায়পুরায় নৌকার প্রচার প্রচারণা তুঙ্গে উঠান বৈঠক

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

বন্দরে অপহরণের পর যুবককে নির্যাতন, মুক্তিপণ আদায়; থানায় অভিযোগ, পুলিশ বলছে ‘জানা নেই’