বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন সঙ্গী বেছে নিয়েছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ইউএস সিনেটর জেডি ভ্যান্সকে এ পদের জন্য বেছে নিয়েছেন তিনি। সোমবার ট্রুথ সোশ্যালে রানিং মেট হিসেবে ৩৯ বছর বয়সী ভ্যান্সের নাম ঘোষণা করেন ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।সম্মেলনের প্রথম দিনই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। সাবেক রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় তার এমন সিদ্ধান্ত ঘোষণা করার সাথে সাথে সম্মেলনে উপস্থিত জনতা “জেডি” স্লোগানে ফেটে পড়েন।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয় দলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশাল নেটওয়ার্কে বলেন, “অনেক চিন্তা-ভাবনার পর এবং অন্যান্যদের অসাধারণ ট্যালেন্টের কথা বিবেচনা করে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে যোগ্য তিনি হচ্ছেন মহান রাজ্য ওহাইও’র সেনেটর জে ডি ভ্যান্স।”

ভ্যান্স ২০১৬ সালে তার “হিলবিলি এলেজি” প্রকাশ করার পর জাতীয় খ্যাতি অর্জন করেন। তিনি ২০২২ সালে সেনেটে নির্বাচিত হন এবং তারপর থেকে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” নীতির একনিষ্ঠ সমর্থকে পরিণত হয়েছেন, বিশেষ করে বাণিজ্য, পররাষ্ট্র নীতি এবং অভিবাসন বিষয়ে।কিন্তু তিনি জাতীয় রাজনীতিতে পরীক্ষিত নন, এবং তিনি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল টিকেটে যোগ দিচ্ছেন অসাধারণ এক সময়ে।

শনিবার এক সমাবেশে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা তাঁর প্রচারণা টিমকে চমকে দিয়েছে, দেশের রাজনৈতিক বক্তৃতাবাজীতে কর্কশ ভাষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং যিনি প্রেসিডেন্ট থেকে একটি হৃৎস্পন্দন দূরে, তাঁর গুরুত্ব আরও জোরালো করেছে।কিন্তু তিনি জাতীয় রাজনীতিতে পরীক্ষিত নন, এবং তিনি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল টিকেটে যোগ দিচ্ছেন অসাধারণ এক সময়ে।

শনিবার এক সমাবেশে ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা তাঁর প্রচারণা টিমকে চমকে দিয়েছে, দেশের রাজনৈতিক বক্তৃতাবাজীতে কর্কশ ভাষার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং যিনি প্রেসিডেন্ট থেকে একটি হৃৎস্পন্দন দূরে, তাঁর গুরুত্ব আরও জোরালো করেছে।

এদিকে, রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর বাইডেনের প্রচারণা শিবির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ভ্যান্সের নিন্দা জানিয়ে তারা বলেছে যে, তিনি ট্রাম্পের কট্টর এমএজিএ এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শার নাভারণে ৭৪০০ পিচ ইয়াবা উদ্ধার 

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত 

তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই: আব্দুল কুদ্দুস এমপি 

নিউইয়র্কে সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত

আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন

যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একগুচ্ছ উদ্যোগ, মিলছে সুফল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র-ছাত্রীকে বিভিন্ন ইস্যুতে বহিষ্কার

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাহির তাহুর ঈদুল ফিতরের শুভেচ্ছা

যশোরে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বোদা ফুটবল ক্লাবের কমিটি গঠন; সভাপতি সোহেল, সম্পাদক বিপ্লব