বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভাঙচুর ও অগ্নিসংযোগ ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের, গভীর রাতে বিবৃতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ :

সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার দিবাগত রাত একটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে।”

“সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে,” বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, “অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।”

দু’দিন ধরে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়।

এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না। ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়।

তাতে বলা হয়, “ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।”

একই সঙ্গে বলা হয়, “পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আলোচিত পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর ৭ দিনের 

ঈদগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

বিরল সীমান্তে পতাকা বৈঠক, ২ দেশের নাগরিকদের ফেরত দিলো বিজিবি-বিএসএফ

দেশের বিভিন্ন জেলা বানভাসি মানুষের পাশে সাপাহারবাসী

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ঈদ‍্যোগে সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

আপন মেয়েকে ধর্ষণ, কুলাঙ্গার পিতা আটক

গৃহপালিত প্রাণির ভাষা নিয়ে গবেষণার স্বীকৃতি পেলেন শেরপুরের গবেষক হাসান নাশিদ 

দীর্ঘ ৪ বছরেও ঘোষিত হয়নি ঈদগাঁও ছাত্রলীগ কমিটি : হতাশ ছাত্রনেতারা 

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন সমাপ্ত