বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষা জন্য সকল মুসলিম উম্মাহর  এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত নেতা মাসুদ মাদানী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

কলকাতা থেকে মনোয়ার ইমাম : আজ বৈকালে কলকাতার রানীরাসমনি মোড়ে পশ্চিম বাংলার জমিয়তের ডাকা ওয়াকফ সম্পত্তি বাঁচাও কমিটির ডাকে কয়েক লাখ মানুষের ভিড় উপচে পড়ে। সেখান থেকে ভারতের জমিয়তের নেতা জনাব মাসুদ মাদানী ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে তাদের জান মাল দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার চাইছে যে মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি কে নিজেদের হাতে নিয়ে মুসলিম উম্মাহর কে দেউলিয়া দশা করতে। এবং মসজিদ ও মাদ্রাসা এবং দরগা ঈদগাহ ও খানকা শরীফ কে সরিয়ে দিতে চাইছে। এবং মুসলিম উম্মাহর অর্থনৈতিক উন্নয়নের এবং তাদের সামাজিক মর্যাদা কে সরিয়ে দিতেই এই কালা আইন চালু করতে যাচ্ছে।এর বিরুদ্ধে সকল কে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।

মুসলিম উম্মাহর গন সংগঠণ ও মিল্লাত কে এগিয়ে আসতে হবে তাদের জান মাল ও মসজিদ ও মাদ্রাসা দরগা এবং ঈদগাহ মাঠ এবং খানকা কে বাঁচাতে। এর জন্য সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান জনাব মাসুদ মাদানী সহ সারা ভারত জমিয়তের নেতৃত্বে।

আজকের এই সভা থেকে পশ্চিম বাংলার জমিয়তের আমীর ও পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী বলেন যে তারা কোন ভাবেই পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ সম্পত্তি আইন কে বলবৎ করতে দেবে না। তাদের সরকারের প্রধান ও তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কালা আইন এর বিরুদ্ধে রয়েছে। সেই সঙ্গে ভারতের বিজেপি ও তার দোসররা এই আইন যদি বলবৎ করতে চায় তার বিরুদ্ধে ব্যবস্থা সারা দেশে গন প্রতিরোধ গড়ে তোলা হবে।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা ফুরফুরা শরীফের পীরজাদা এবং জামায়াতের আমির এবং পশ্চিম বাংলা জামায়াতে ইসলামী ও ইসলামী চিন্তাবিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজকের এই সভায় প্রায় পাঁচ লাখ মানুষ জমায়েত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মতিউরকে রক্ষায় মরিয়া প্রশ্রয়দাতা প্রভাবশালীরা

ঈদের আনন্দে গরিব-দুঃস্থদের পাশে রোজ সামাজিক সংস্থা

ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

বেনাপোল বন্দরে মাছের ট্রাকে শাড়ি ও থ্রি পিচের চালান 

চৌকস অফিসার ইনচার্জ ফারুক হোসেনের দক্ষতায় ৬ মাসে ১৬৩ টি মামলার নিষ্পত্তি

বাগমারায় এমপি এনামুল হকের প্রচেষ্টায় বদলে গেল মাধাইমুড়ি গ্রামের রাস্তা

কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামী যুবলীগ নেতা, গ্রেফতার-৩

তত্ত্বাবধায়ক সরকার: নির্বাচনী ব্যবস্থার “একিলিস হিল”  (চতুর্থ কিস্তি)

ফুলপুরে সরকারি চাল অবৈধভাবে মজুদ, মোবাইল কোর্টের অভিযানে চাল জব্দ ও জরিমানা 

১৬৪৭ জন মুসল্লির জন্য নতুন মসজিদ উদ্বোধন দুবাই মেরিনায়