বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত থেকে গাজীপুর আ.লীগের সহ-সভাপতি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।

সোমবার গভীর রাতে (১৮ নভেম্বর) তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

এর প্রেক্ষিতে রাত সাড়ে ১১ টার দিকে অধিনায়কের নির্দেশ শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবী’র মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরের ইছগাও এলাকার বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাকসহ নিখোঁজ ২, দেড় ঘন্টায় উদ্ধার ১

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

কাশিয়ানীতে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল নকল পরিমাণ প্রসাধনী ও খাদ্যদ্রব্য জব্দ 

বাংলা নববর্ষকে রঙিন রূপে সাজিয়ে তোলার জন্য জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

১৬৪৭ জন মুসল্লির জন্য নতুন মসজিদ উদ্বোধন দুবাই মেরিনায়

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন 

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে ৩১ দফা দাবিতে কর্মসূচি পালিত

মরিচের গুড়ার সাথে খুদ ও রং মিশিয়ে তৈরি হত মশলা

রাণীশংকৈলে নদী থেকে মা ও ২ শিশুর মরদেহ উদ্ধার