বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতে বঙ্গোপসাগরে ৩টি ট্রলার নিখোঁজ, উদ্ধারে বায়ুসেনার হেলিকপ্টার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : গতকাল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার এর খোঁজ পাওয়া যাচ্ছে না।গত ৮ই সেপ্টেম্বর এবং ৯ই সেপ্টেম্বর এফবি নীল কন্ঠ ও এফবি শ্রী হরি এবং এফবি মারিয়া। এর মধ্যে একটি কাকদ্বীপ থেকে রওনা দেয়। বাকি দুই টি ডায়মন্ড হারবার এর ভাগীরথী নদী থেকে রওনা দেয়।

গভীর নিন্মচাপ ও সাথে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের কারণে উত্তাল সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে জেলা প্রশাসন। কিন্তু তাদের কথা তোয়াক্কা না করে ইলিশ মাছ ধরার ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দেয় তিনটি ট্রলার। কিন্তু গতকাল সব ট্রলার নদী বন্দরে ভিড়লে তিনটি ট্রলার খোঁজ পাওয়া যায়নি। পরে জানা যায় যে মোট ১৯ জন ধীবর নিয়ে নিখোঁজ হয়েছে তিনটি ট্রলার।

এখন পর্যন্ত নিখোঁজ ৩টি ট্রলারের খোঁজ পাওয়া যায়নি। যার ফলে নিখোঁজ তিন ট্রলার এর ধীবর দের উদ্ধার করতে নামানো হয়েছে বায়ুসেনার হেলিকপ্টার। সেই সঙ্গে সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নিখোঁজ তিন টি ট্রলার এর ধীবর দের উদ্ধার করা যায়।

মেঘলা আকাশ ও ভারী বৃষ্টিপাতের কারণে উত্তাল সমুদ্রে ঢেউকে উপেক্ষা করে বায়ুসেনার হেলিকপ্টার উদ্ধারে এগিয়ে এসেছেন। সাথে সাথেই কাকদ্বীপ মৎস্য জীবী ইউনিয়নের সদস্যরা এবং ডায়মন্ড হারবার মহাকুমা মৎস্যজীবী ইউনিয়ন এর সদস্যরা এগিয়ে এসেছেন। তবে তিনটি ট্রলার নিখোঁজ মৎস্যজীবী দলের সদস্যদের উদ্ধার করতে সবধরনের সহযোগিতা করছেন। অন্যদিকে নিখোঁজ তিন টি ট্রলার এর নিখোঁজ ধীবর পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দিয়েছে।তারা ভীড় বাড়িছে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মৎস্য আড়ৎ এর পাশে ভাগীরথী নদী পাড়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে আশার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৫ আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি : বিএমএসএস চেয়ারম্যান

বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা, সা. সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্লাহ 

তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত মুরাদ ও মোহাম্মদের দাফন সম্পন্ন

বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়ার পরিবারের পাশে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী

বিদায়ী মার্চে ৪৮৭ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৮, আহত ১১৩৮

রাণীশংকৈলে ৩৪০০ কৃষককের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বাগমারায় পারিবারিক ও নিকট আত্মীয়দের সাথে এমপি এনামুল হকের দোয়া ও ইফতার মাহফিল

ডিমলায় দুই সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানসহ ৭৪ জনের নামে মামলা