বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় দুই সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানসহ ৭৪ জনের নামে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা (নীলফামারী): চাঁদাবাজী, জমি দখল ও হত্যার চেষ্টার অভিযোগে ডোমার -ডিমলা , নীলফামারী-১আসনের সাংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এবং জলঢাকা – কিশোরগন্জ, নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং ডিমলা ইউপি চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি, আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে গত১৯ সেপ্টেম্বর ডিমলা আমলী আদালতে দায়ের করেন আনিছুর রহমান নামে একব্যক্তি।

তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের কুঠির ডাংগা গ্রামের মৃত কছির উদ্দিনের পুত্র।

মামলাটি আমলী আদালত আমলে নিয়ে ডিমলা থানাকে এফআইআর হিসেবে গ্রহনের নির্দেশ দেন। মামলাটিতে অজ্ঞাতনামা ৩/৪ শত জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়,২০১১সাল হতে ২০২৪ সাল ৪ঠা আগষ্ঠ পর্যন্ত কুঠির ডাংগা এলাকার প্রায় ৩০একর জমি আসামিরা জোরপূর্বক দখল করে নেয় এবং অবৈধভাবে বালু উত্তোলন সহ জমির মালিকদের উপর একাধিক বার হামলা ও মামলা সহ ভয়-ভীতি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে।

সাবেক দুই এমপি, দুই চেয়ারম্যানসহ অন্যান্যরা হলেন যুবলীগের যুগ্ম আহবায়ক,ফেরদৌস পারভেজ, ছাত্রলীগ সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক আঃ রশিদ লেবু সহ ৭৪ জন।

ডিমলা থানা সুত্রে জানা যায় মামলাটির কপি এখন পর্যন্ত থানায় পৌছেনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর হাতে ইউপিডিএফ কালেক্টর আটক

পিবিআইয়ের দৃঢ়তায় মানবপাচারকারী’র হাত থেকে ভিকটিম উদ্ধার; আটক-৩

হিজল গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

পাইকগাছায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে মাওঃ আবুল কালাম আজাদের মতবিনিময় 

ফুলপুরে ঘরের ধন্নায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নলতার বিতর্কিত চেয়ারম্যান আজিজুর বহিষ্কার 

ফেসবুকে প্রেমিক সেজে ব্যক্তিগত ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে; গ্রেফতার ২

মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত

সেচের পানি না দিতে পেরে ভাতিজার নামে চাচার মিথ্যা অভিযোগ