বাংলাদেশ সকাল
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভালুকায় পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণসহ দুই চোর গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

২১ জানুয়ারি রোববার দুপুরে ভালুকা থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন জানান, ভালুকা উপজেলাধীন বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে গত ১০ জানুয়ারি দোকানদার দুপুরের খাবার খেতে গেলে অজ্ঞাতনামা চোরেরা দোকানে শাটার ফাক করে দোকানে প্রবেশ করে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

ওই ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা নং-৫, তারিখ- ১১/০১/২০২৪ ইং, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০, রুজু করেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল এর দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর তত্ত্বাবধানে থানার এসআই মো. কাজল হোসেন, এসআই মাহবুব অর রশিদ, এএসআই সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে ঘটনার সাথে জড়িত আসামী ওই এলাকার ফর্দাবাদ গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. দুলাল মিয়া (৩২) কে গ্রেফতার করে।

আটক দুলালের দেওয়া তথ্য অনুযায়ী নারায়নগঞ্জ ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা বাকুলিয়া উপজেলার মাষ্টারপুল বউবাজার এলাকার শিশু মিয়ার পুত্র মো. আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩) কে গ্রেফতার করেন পুলিশ। আসামীদের বাড়ি হতে চোরাই যাওয়া স্বর্নের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কণ্ঠ পিকের ভাঙ্গা অংশ সহ ৩ ভরি ১ রতি ১ পয়েন্ট উদ্ধার করেন। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ্ কামাল আকন্দ পিপিএম বার, ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মী ও বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু

হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ফলাফলে মারাত্মক বিপর্যয়

পেট্রোল পাম্পের দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন 

তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বৃটেনের ওয়েলসের কার্ডিফে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বোররচরে জয়নব হত্যাকান্ডে থানা পুলিশে অভিযানে গ্রেফতার সাত

নলতায় আ.লীগের আয়োজনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন