বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভালোবাসা দিবস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবস

-কলমে/ বিলাল মাহিনী

ভালোবাসার আবার দিবস থাকে নাকি?

দিনক্ষণ গুনে যে কি ভালোবাসা হয়?

পা গেড়ে বসে প্রিয়ার হাতে গোলাপ তুলে দিলেই কি ভালোবাসা হয়?

হ্যাঁ হয়, আবার হয় না।

এই দিবসে বহু তৃষ্ণিত হৃদয় তৃষ্ণা মেটায় কারো মায়ার খাঁচায় বন্দী হয়ে

 

দিনের পর দিন অবহেলার যাঁতাকলে নিজেকে পিষে..

অনাদর অবজ্ঞা সয়ে

ভালোবেসে যায় ভালবাসাকে

ভালোবাসা মানে পূজারীর মত প্রতিমার পানে দু চোখ মেলে অনন্তকাল চেয়ে থাকা,

ভালোবাসা মানে ভালোবাসাকে পাখি লক্ষী সোনা, ময়না বলে ডাকা

ভালোবাসা মানে মেঘের ভাঁজে ভাঁজে ভালোবাসা দেখা

স্নিগ্ধ শিশির বিন্দুর বুকে প্রিয়ার ছবি আঁকা

এই যে তোমরা দিবস ধরে ভালোবাসো, আমি পারিনা

আমার ভালোবাসা দুনিয়া সৃষ্টির বহু বহু বছর আগে শুরু হয়ে চলছে অনন্তকালের মহাযাত্রায়

আমার ভালোবাসা ষড়ঋতু জুড়ে প্রবাহমান

কালের সীমানা ছাড়িয়ে মহাকালের অনন্ত অজানা স্রোতে মিশে আছে

যে ভালবাসার সাথে জড়িয়ে আছে ধুতরা ফুলের পাপড়ি ছোঁয়া রঙিন প্রজাপতি

আছে শীতল ঝরনাধারা, উর্মিমালা

কবিতার ডানায় বেঁধে দেওয়া প্রেমিকের রক্তে লেখা চিঠি

ভালোবাসা মানে প্রিয়ার মনন বসনে শুধু প্রেমিকের উষ্ণ চুম্বনের অদৃশ্য সীলমোহর

ছকে বাধা দিনক্ষণ ভুলে প্রতিটি মুহূর্ত ভালবাসাকে ফিল করার নাম ভালোবাসা

এমন ভালোবাসা পারে উফড়ে ফেলতে সকল বৈষম্যের পাহাড়

দুহাতে থামাতে পারে যুদ্ধবিমান, ভেজাতে পারে রুষ্ট জমিন, তৃষিত মন

সত্যিকারের ভালোবাসা পারে ফোটাতে প্রেমের পরাগ, ভালোবাসার নাঙা পায়ে পরাতে পারে ফুলের নুপুর, রাঙাতে পারে মেঘলা আকাশ,

মেঘের ভাঁজে ভাঁজে ফোটাতে পারে সাত রাঙ্গা রামধনু

ভালোবাসা ভালোবাসার মত হলে জাগাতে পারে বেনারসি মন, ছুঁয়ে দিতে পারে সমুদ্রের চোরা ঢেউ, উড়ন্ত বকের সাদা পালক আর বসন্ত বাতাস।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলি জেনারেলকে আটক করেছে ফিলিস্তিনিরা 

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ৯৫’ব্যাচের ২৭ বছর পর রি-ইউনিয়ন উদযাপন

ঈদ-উল-ফিতরে শেরপুরে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে মাঠে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ 

কাশিয়ানীতে রোকেয়া দিবস পালিত; পাচঁ জয়ীতাদের সম্মাননা প্রদান

জগন্নাথপুরে আ: খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অপসারনের দাবীতে মানব বন্ধন 

সাংবাদিক এর বিরুদ্ধে মিথ্যা মামলা; প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভা

কোটচাঁদপুরে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

গোমাতলীতে আশ্রয় কেন্দ্র অবস্থিত লোক জনের মাঝে শুকনা খাবার বিতরন 

দেবহাটায় যথাযথভাবে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত