বাংলাদেশ সকাল
শনিবার , ৩১ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভিজিডি’র চালসহ গ্রেপ্তার বিএনপি নেতার সদস্য ও দলীয় পদ স্থগিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহজানপুর মিয়ার গোডাউন থেকে দরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিডি’র ৪১ বস্তা চাল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ অপরাধে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ পদবী স্থগিত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০মে) রাতে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মো. শাহজাহান মিয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তথা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তাকে দলীয় এই শাস্তি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল নকলা উপজেলা বিএনপি’র সিদ্ধান্ত মোতাবেক ৮নং চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাজাহানকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাময়িক ভাবে বহিষ্কার করা হইল।’

উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খোরশেদুর রহমান জানান, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়ার দলীয় পদ পদবী ও প্রাথমিক সদস্যপদ আপাতত স্থগিত করা হলো। তার উপর আনিত অভিযোগের ভিত্তিতে আদালতের বিচার কার্যক্রম শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে অপরাধী প্রমানিত হলে তাকে দল থেকে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে সসম্মানে তার রাজনৈতিক পদ পদবীসহ সদস্যপদ পুনর্বহাল করা হবে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত নোটিশের এই নির্দেশ বলবত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জেলার নকলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ভিজিডির ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪১ বস্তা চাল মজুদের দায়ে চরঅষ্টাধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করা হয়।

এদিন ইউনিয়নের নারায়নখোলা বাজারের শাজাহান বেকারীর পাশে অবস্থিত নূর ইসলামের মার্কেটে ও নারায়নখোলা হাজী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশের দুটি দল সহায়তা করে।

সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভিজিডির চাল ও টিসিবির পণ্য সংগ্রহ করে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে মজুত রাখতেন। পরে সেসব পণ্য বেশি দামে বিক্রি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালানো হয়। এ সময় শেরপুরের নকলায় যৌথ বাহিনীর অভিযানে ভিজিডি চাল ও টিসিবির মালামালসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া গ্রেপ্তার করা হয়।

এসময় নারায়খলা বাজারের কয়েকটি স্থান থেকে ২৭৩০ কেজি ভিজিডি চালসহ টিসিবির ১১৭৮ লিটার সয়াবিন তেল, ১২০০ কেজি ডাল ও ৫৪০ কেজি চিনি জব্দ করা হয়। তবে শাহজাহানের গোডাউন থেকে ভিজিডির ৪১ বস্তা চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে নারায়নখোলা হাজী মোড়ে অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের পৃথক দুটি কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল জব্দ করা হয়। তবে, সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাহজাহান মিয়াকে আদালতের বিচারকরের রায়ের ভিত্তিতে জব্দকৃত মালামাল ও শাহজাহানের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের দোয়া ও ইফতার মাহফিল 

জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আঞ্জুমানে আল ইসলাহর ২০২৪ এর কাউন্সিল অধিবেশন সম্পন্ন 

কাজের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই- এমপি সালাহ উদ্দিন মিয়াজি

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় আহত ২

ঝিকরগাছায় অসাবধানতায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লাল সবুজ সোসাইটি চট্টগ্রামে’র পক্ষ হতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিএনপির নেতার জমি দখল ! সৎ ভাইয়ের পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি হলেন উত্তম চক্রবর্তী রকেট

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান