নিজস্ব প্রতিবেদক : এক দফা এক দাবী চাকুরী জাতীয় করণ করতে হবে, করতে হবে” স্লোগান দিয়ে মানববন্ধনের কর্মসূচি পালন করে ভিডিপি দলনেতা ও দলনেত্রীরা।
ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গত রবিবার (১৮ই আগষ্ট)-২০২৪ খ্রীঃ তাদের চাকরী স্থায়ী করণের দাবীতে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বাংলাদেশ ভিডিপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দলনেতা ও দশনেত্রীরা যৌগান করেন। নেতাকর্মীরা বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশের সকল ইউনিয়ন দলনেতা ও ওয়ার্ড দলনেতা, দলনেত্রী বৃন্দরা মোট জনবল ১৬১১২ জন, আমরা বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃনমূলের প্রান, মাসিক ৩ হাজার টাকা ভাতা পাই, সেই ভাতা আবার তিন মাস পর পর দেওয়া হয়, এমনকি বিলম্ববও হয়।
যে টাকা ভাতা আমরা পাই সেই টাকা দিয়ে সংসার চালতে পারছি না, আমরা নির্বাচন, পূজা, দুর্যোগ, ট্রাফিক, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় সমুখে যোদ্ধা হয়ে দায়িত্ব পালন করে থাকি। আনসার বাহিনীর সমগ্র প্রশিক্ষনের প্রশিক্ষনী প্রেরন করে থাকি, আমাদের দাবী হচ্ছে চাকরি স্থায়ী করন করা, বেতন ভাতা বৃদ্ধি করা, ৪ (চার) সদস্য বিশিষ্ট রেশন সামগ্রী প্রদান। আমরা সরকারের ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুকি নিয়ে সরকারের দেওয়া আদেশ নিদেশ পালন করে থাকি। সরকার আমাদের চাকরী জাতীয়করণ করিলে সরকার যেকোন কাজ দিলে আমরা করিতে ইচ্ছুক। তাই আমাদের দাবী, ভাতা নয়, বেতন চাই, প্রতিদিন কাজ চাই, আমাদের চাকরী জাতীয় করণ করা হোক।
বাংলাদেশ ভিডিপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ মাঈন উদ্দিনের নির্দেশনায় ও আহবায়ক মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ‘এক দফা এক দাবী চাকুরী জাতীয়করণদূরীকরণ করার দাবী প্রকাশ করেছেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিডিপির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আতিকুর রহমান, আঃ কায়েস, জামাল মিয়া, মো: নিজাম, মালেকা বেগম, সিফায়েত উল্লাহ সহ সারা দেশ থেকে আগত চাকরী জাতীয় করণের দাবীতে অংশ নেন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীরা।




















