বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভুরুঙ্গামারীতে গাজিপুরের ডাকাতি মামলার কুখ্যাত ডাকাত গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ : কুখ্যাত ডাকাত শফিকুল ইসলাম সাজু।সে কখনো হোটেল বয়ের কাজ করেন, কখনো ভ্যান চালান, কখনো বা মাছ ধরেন। এসবের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় করেন ডাকাতি। একা নয় ডাকাতি করেন সংঘবদ্ধ গ্রুপে।

গাজিপুর সদরের জেলারপাড় এক প্রবাসীর পরিবারে বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী সন্তানকে বেধে ০৭/০৮ জন মিলে স্বর্নসহ মুল্যবান জিনিস লুট করে এই চক্রটি।

সেই ডাকাত দলের সদস্য শফিকুল ইসলাম সাজু। সে শুধু ডাকাতিই করে না, করে মাদক ব্যবসাও তার বিরুদ্ধে মাদক মামলাও আছে।

উক্ত দলের একাধিক ডাকাত সদস্য ধরা পরলেও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া এলাকায় আত্মগোপনে ছিলো সাজু।

গাজীপুরের পুলিশের প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ নিশ্চিত হয় তার অবস্থান।

শত ছলচাতুরির পরে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস পুলিশ টিম তাকে পাইকেরছড়া এলাকা হতে গ্রেফতার করে এবং গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করে।

উক্ত বিষয়ে গত ১৭ই জানুয়ারী বুধবার ২০২৪ইং গাজিপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি ডাকাতির মামলা রুজু হয়।

কুড়িগ্রামের পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি শফিকুল ইসলাম সাজু বিভিন্ন সময়ে গাজিপুরে একটি চক্রের সাথে ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ করে পুনরায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কখনো হোটেল বয় আবার কখনো জেলে সেজে ছদ্মবেশে আত্মগোপনে থাকত এবং তার বিরুদ্ধে কুড়িগ্রামের কচাকাটা থানায় পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের উদ্বোধন ও অবহিতকরণ সভা 

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

চট্টগ্রামের উন্নয়নে চসিকের সাথে সেবা সংস্থাগুলোর সমন্বয় চাই: চসিক মেয়র।

পাইকগাছায় সাংবাদিকদের সুস্থতায় বিএমএসএস -এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

পশুর হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ 

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও ভিসার কার্যক্রম

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা