পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক নেতৃবৃন্দ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ খালিদুজ্জামান চেয়ারম্যান বাংলাদেশ ক্যাটিলিন্টি হাসপাতাল।
বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, মাওঃ আমিনুল ইসলাম,কাজী তামজীদ আলম,মাঃ শেখ কামাল হোসেন, উপজেলা আমির মাওঃ আবু সাঈদ, সেক্রেটারি আলতাে হোসেন, মাওঃ বুলবুল আহম্মেদ, মাও আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ মাও আছাদুল ইসলাম, সেক্রেটারি মিজানুর রহমান,মাওঃ আতাউর রহমান,মোঃ আব্দুর রহিম, মাওঃ আব্দুল মজিদ, এসএম নুরুল্লাহ, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবুজার গিফারি, সেক্রেটারি অয়েছ কুরুনী, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মোঃ ফিরোজ আহম্মেদ, আজিবার রহমান, এসকে মহিব্বুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, হাফেজ সোহাগ মোঃ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।




















