বাংলাদেশ সকাল
সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ দুই শিশু অপরাধী আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাজা সহ দুই শিশু অপরাধীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রবিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে আটক করা হয় তাদের।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার দেওয়ানের খামার মৌজাস্ত ভূরুঙ্গামারী থানার সামনে ঢাকা কোচ স্টান্ড থেকে আবু বক্কর সিদ্দিক ওরফে জসিম(১৬) ও নাজমুল ইসলাম (১৬) নামক দুই অপরাধীকে ৬ কেজি গাজা সহ আটক করে থানায় নিয়ে আসে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

আটককৃতরা হলেন ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের জুয়েল মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক ও একই এলাকার মোবারক আলীর পুত্র নাজমুল।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধী আবু বক্কর সিদ্দিকের বাবা পলাতক আসামী জুয়ের রানা(৪০) উক্ত গাজা ভারতীয় সীমান্ত হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় পাঠানোর জন্য পুত্র আবু বক্কর সিদ্দিককে কোচ স্ট্যান্ডে নিয়ে যেতে বলে।

আসার সময়, অপরাধীরা তাদের ৩ বন্ধুকে খেলার মাঠ থেকে ঘুরে বেড়ানোর কথা বলে অটো রিক্সাতে তুলে নেয় । যারা মাদক দ্রব্যের বিষয়ে কিছু জানতো না।

এমতাবস্থায়, আটককৃত ৫ জনই ছিলো শিশু এবং তাদের মধ্যে উল্লেখিত দুই জন মাদকদ্রব্যের বিষয়ে সরাসরি জড়িত এবং বাকি ৩ বন্ধু ঘটনার সাথে জড়িত না হওয়ায় থানার শিশু বান্ধব অফিসার এসআই রাহানুমা আক্তার ও উপজেলা প্রবেশন কর্মকর্তার উপস্তিতিতে উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে নিরপরাধ ৩ শিশুকে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় প্রদান করা হয় বলে জানান ভূরুঙ্গামারী থানা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ইতিমধ্যে সোমবার (৩ এপ্রিল) ঘটনা সংক্রান্তে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল হোতা পলাতক আসামী জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যথাযোগ্য মর্যাদায় যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

বাগমারায় এনামুলের গাড়িবহরে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা; আহত ২, আটক ২

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

তাহিরপুরে ইউপি সদস্য গ্রেফতার 

রামগড়ে ইউপিডিএফ সন্ত্রাসী গোষ্ঠীর বাঙালী ভূমিতে ঘর নির্মাণ ও জোরপূর্বক দখল

ভূরুঙ্গামারীতে ১কোটি টাকার উন্নয়ন প্রকল্প বন্ধ 

ঈদগড় থেকে অস্ত্রসহ তিন ব্যবসায়ী আটক

সুনামগঞ্জে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিণারে শহীদ স্মরণে জনতার ঢল

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে পারেন জো বাইডেন !