বাংলাদেশ সকাল
বুধবার , ৭ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪ রোহিঙ্গা আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর তাদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় মুসুল্লিরা তাদের আটক করেন।

পরে তাদের চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কয়েক বছর জেল খেটেছেন। এরপর সাজার মেয়াদ শেষে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তারা দাবি করেন।

আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোর রয়েছে। পরবর্তীতে জাহাঙ্গীর আলমের মাধ্যমে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভুলে ভরা পাঠ্য বই সংশোধনের দাবিতে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

সিরাজুল আলম খান ছিলেন এই শতাব্দীর দেশপ্রেম ও সততার পরিক্ষায় উত্তীর্ণ একজন রাজনীতিবিদ

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম

বরগুনার আমতলীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ 

বাগমারা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রামে করদাতা সুরক্ষা পরিষদের চসিক ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, আহত ৩০

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা

বিজেপি সরকারের উৎখাতের ডাক  মমতার