বাংলাদেশ সকাল
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে আ.লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে।

উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে। অপরদিকে উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি পালন করে।

শনিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে ভূরুঙ্গামারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি পালন করে আওয়ামীলীগ।

এদিকে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিছিল নিয়ে ফেরার পথে আওয়ামীলীগের একদল কর্মী ভূরুঙ্গামারী কলেজ মোড়ে বিএনপির সমাবেশের ব‍্যানার ছিরে ফেলে, অস্থায়ী মঞ্চ ও মাইক ভাংচুর করে বলে অভিযোগ করেছে বিএনপি।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবী আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি ভূরুঙ্গামারী কলেজ মোড়ে পালন করে। উপজেলার দশটি ইউনিয়নে এক যোগ এই কর্মসূচি পালন করে বিএনপি।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ কাজি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, সহ-সভাপতি কাজি নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহন করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের পক্ষে টিকটক ভিডিও করার অপরাধে যুবক আটক

কবি বিলাল মাহিনী’র জন্মদিন আজ : ফুলেল শুভেচছা 

ডাসারে যুবদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান

পাথরঘাটায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু জুনায়েতের

গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি, তীরবর্তী এলাকায় স্ব-অবস্থানে ইউ’পি চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ 

তাহিরপুরে শ্রেষ্ট যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট ও সনদ পেলেন জাকিয়া সুলতানা 

আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্র, খাগড়াছড়িতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সব গ্রামীণ খেলাধুলা

১৭ দিন ধরে থানা হাজতে ছাগল

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালিত