বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে আ.লীগের সা. সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম:

ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজ বাড়ি (ভূরুঙ্গামারী সরকারি পাইলট স্কুল সংলগ্ন এলাকা) থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

এছাড়া, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বহিষ্কৃত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় ৫২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২২০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত নুরুন্নবী চৌধুরী খোকনকে শুক্রবার (১৪ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি আল হেলাল মাহমুদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ০৭ জন আসামী আটক

দেশ থেকে পালানোর সময় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দর থেকে আটক 

যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে ৩ জন কোরআনের হাফেজ হলেন

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা

স্থগিতকৃত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন ৫ই জুন

বারআউলিয়ায় পানিতে পড়ে দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু 

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছা-কয়রাসহ দক্ষিণঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন 

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

রাণীশংকৈল নেকমরদ পশু হাটে অতিরিক্ত টোল আদায় 

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন