বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা শাখার কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে উক্ত স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. নুরুন্নবী হুসাইন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুফতি এস. এম. মনিরুজ্জামান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন আনছারি ও মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা হারুন অর রশিদ।

‎বক্তারা বলেন, “গত বছরের জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে দেশের প্রকৃত স্বাধীনতা এখনও আসেনি। ইসলামী আন্দোলন সবসময় মানুষের পক্ষে কথা বলে, এবং আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়।”

‎বক্তারা আরও দাবি করেন, দেশে  রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হতে হবে, যাতে জনগণের প্রকৃত মত প্রতিফলিত হয়। এসময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

‎উক্ত গণমিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং মুজাহিদ কমিটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল, সেক্রেটারি নবীন 

নিয়মিত অগ্নিকান্ড মেহেরপুরে, এবার ঝাঁঝা গ্রামে কৃষকের বাড়িতে আগুন

কর্ণফুলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩

রাজশাহীতে তেলের লড়িতে আগুন; ভয়ংকর বিস্ফোরণ

রংপুর সাইবার ট্রাইব্যুনালে প্রথম আলো’র সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

লালমনিরহাটে ভোরে অনুমতিবিহীন জামায়াতে ইসলামীর মিছিল, গ্রেপ্তার ৬

নড়াইল ১ আসনে বি.এম কবিরুল হক মুক্তির জন্য সেলিম সিকদারের ভোট প্রার্থনা

 মামলা থেকে বাঁচতে প্রতিপক্ষ ও স্বাক্ষীদের উপর মিথ্যা মাছ নিধন এর অভিযোগ 

ঈদগাঁও এর সংবাদকর্মী সাগরের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী আজ