বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে গেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী বটগাছ; লণ্ডভণ্ড জনজীবন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শনিবার (২৬ এপ্রিল) রাতে প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাত ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং কৃষি ফসলের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং অনেক বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সদ্য বেড়ে ওঠা ইরি-বোরো ধান, ভুট্টা, শাকসবজি ও বেগুনের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ের দাপটে গাছ থেকে ঝরে পড়েছে লিচু এবং আমের গুটি, যার ফলে ফলনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে উপজেলার মইদাম এলাকায়। সেখানে দুই শত বছরের পুরনো ঐতিহাসিক বটগাছটি গোড়া সহ উপড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এই বটগাছটি ছিল এলাকার পরিচিতি এবং গৌরবের প্রতীক।

পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের কৃষক বদিউজ্জামান জানান, “কালবৈশাখী ঝড়ে আমাদের এলাকায় বড় ধরনের ক্ষতি হয়েছে। জমিতে ধান পড়ে গেছে। বিদ্যুৎ না থাকায় পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, “রাতের এই ঝড়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরবাড়ি, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে গ্রাম পুলিশদের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভূরুঙ্গামারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানিয়েছেন, “ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

পথচারী নিয়ে ডিএনডি খালে ভেঙ্গে পড়ে যাওয়া ব্রিজটি সংস্কারের উদ্যোগ সিটি করপোরেশনের 

একুশে পদক প্রাপ্ত কবি সুকুমার বড়ুয়ার জন্মজয়ন্তী ও স্মারক সম্মাননা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪

জিপি’র নেটওয়ার্ক বিপর্যয়ে ট্রেন দূর্ঘটনা

ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

বিদায়ী আগস্ট মাসে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৭৯৩ : যাত্রী কল্যাণ সমিতি

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুর যেন ময়লার স্তুপ, ছড়াচ্ছে দুর্গন্ধ; সরানোর দাবী এলাকাবাসীর 

শেরপুরে কিশোরীদের ৪ মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্ভোধন 

নওগাঁয় প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপন ও চারা বিতরণ