বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

 

‎মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কালাচান মোড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ ইলমা খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইলমা ওই গ্রামের মোঃ আল আমিন মন্ডলের একমাত্র কন্যা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

‎রবিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে পানির পাম্প চালু করতে গিয়ে ইলমা সুইচ অন করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

‎তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, ইলমা ছিলো ভীষণ হাসিখুশি এবং ভদ্র স্বভাবের। এমন দুর্ঘটনায় সবাই বাকরুদ্ধ।

‎ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ ঘটনা সচেতনতা বৃদ্ধির জন্য বিদ্যুৎ ব্যবহারে আরো সতর্ক থাকার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কাশিয়ানীতে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল নকল পরিমাণ প্রসাধনী ও খাদ্যদ্রব্য জব্দ 

জগন্নাথপুরের চিলাউড়া বাজারে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হ’ ত্যা মামলায় গ্রেপ্তার ১

পাইকগাছায় এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

শেখ হাসিনা ১৫ বছরে দেশকে শ্মশানে পরিণত করেছে,পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে – ইকবাল হাসান মাহমুদ টুকু

দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বই চুরির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

বোদায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বদলগাছী ভেটেনারীতে  সার্বক্ষণিক জরুরি সেবা চালু

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অপসারণ