বাংলাদেশ সকাল
বুধবার , ২২ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে পুরনো মর্টারশেল বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, (ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম॥  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের এক ব‍্যক্তির ডান পা বিচ্ছিন্ন হয়েছে এবং বাম পা ঝলসে গেছে।

মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মেসার্স সাহা ফিলিং ষ্টেশন এর পিছনে তার নিজ বাড়িতে বিষ্ফোরণের এই ঘটনা ঘটে।আহত বাবু মিয়া ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।সে পেশায় গাড়ির লেদ মিস্ত্রি বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাটি কাটার কাজ করতো বাবুর মামা আব্দুল গফুর। একই গ্রামের আজিজ কমান্ডার এর বাড়ির পাশে পুকুরে মাটি কাটার সময় একটি ভারি লোহার বস্তু পায় আব্দুল গফুর। পরে সেটাকে গুপ্তধন ভেবে গোপনে এনে বাবুকে দেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাবু তার নিজ বাড়ির রান্না ঘরের দরজা বন্ধ করে রাইস কুকার এর লাইন থেকে বিদ‍্যুৎ সংযোগ নিয়ে লোহা কাটার গ্রান্ডার মেশিন দিয়ে মর্টারশেলটি কেটে গুপ্তধন বের করতে গেলে সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দের বিস্ফোরিত হয়। মর্টারশেলটি বিস্ফোরিত হয়ে রান্না ঘরের টিনের বেড়া ছিড়ে লোহার গেট ফুটো করে পার্শ্বর্তী ফিলিং ষ্টেশন এর বাউন্ডারি ওয়ালে গিয়ে আচঁড়ে পড়ে। এতে বাবুর ডান পায়ের গোড়ালিসহ হাঁটুর কাছাকাছি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়,অপর পা ঝলসে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিত‍্যক্ত মর্টারশেল ছিলো বলে ধারনা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে স্কুলের দাতা সদস্য হওয়া নিয়ে সংঘর্ষ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত-৩ 

টমটম চালক মোর্শেদ আলমের হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিকলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  

বরগুনা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 

সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলা অপরাধ হিসেবে গণ্য হবে 

বৃটেনের কার্ডিফে হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভিটিজিং সচেতনতায় কর্মশালা

জনপ্রিয়তায় শীর্ষে নারী কাউন্সিলর ইশরাত জাহান লাভলী; সকলের চাওয়া আবারও বিজয়ী হবেন

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক চন্দনাইশের ছেলে মোঃ ফারুক উদ্দিন