বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে গ্রেফতার ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, (ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। এসময় নগদ ৩৪৯০ টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দিয়ে সোমবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার রাত দেরটার দিকে নিজস্ব ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের নুর ইসলামের পুত্র কামাল হোসেন(৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বাড়ির মালিকসহ অত্র এলাকার সহিদ আলীর পুত্র সিপন (২৫), রিয়াজুল ইসলাম এর পুত্র হাসেম আলী (২১), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮) এবং পার্শ্ববর্তী এলাকা পশ্চিম ছাট গোপালপুর এলাকার ফজর ফজর আলীর পুত্র আবুল হোসেন (৩৫), ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫) কে আটক করা হয়।

এসময় আসামীদের হেফাজত থাকা জুয়া খেলার নগদ ৩৪৯০ টাকা, ২ বান্ডিল তাস ও জুয়ার খেলার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের খালি বস্তা উদ্ধার করে পুলিশ। ভুরুঙ্গামারী থানার মামলা নং ১২৩৮ তারিখ: ২১/০৮/২০২৩।

ভূরুঙ্গামারী থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সাধারণ জনগনের সহযোগীতায় জুয়া ও মাদক নির্মূলে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ অভিযান অব‍্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মতিউরের স্ত্রী লাকীর দেখা মিলেছে

কালকিনিতে মনির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ! ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবী

রাণীশংকৈলে পৌরশহরের রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী

‘প্রফেসর আবদুল মান্নান এমপি থাকলে জনগণের উপকার হয়, সকল পর্যায়ের জনগণ সন্মান পাই’

সাগর-রুনি হত্যা : দ্রুত বিচার চান সাংবাদিকরা

ঢাকা ১৮ আসনে চমক: স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব কাজল কে নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে 

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের 

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত