বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ ২ চোরাকারবারি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ লাখ ৯১ হাজার ভারতীয় রুপিসহ দুই চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর ) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০১২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাথরডুবি ইউনিয়নে দক্ষিণ বাশঁজানী গ্রামের কেতাব উদ্দিন এর ছেলে রোকনুজ্জামান(৩৫) ও একই গ্রামের ওমর আলীর ছেলে সাইফুল আলী(৩৪)। পরে আটক আসামীদেরকে কচাকাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সোনাহাট বিওপির একটি টহলদল বলদিয়া ইউনিয়নের তারারমোড় ও মংলারকুঠি নামক স্থানে সন্দেহ জনক ভাবে ২ ব‍্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হলে আন্তর্জাতিক সীমানা পিলার ১০১২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে তাদেরকে আটক করে সোনাহাট বিজিবি ক‍্যাম্পে নিয়ে আসে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১লাখ ৯১ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশী ১ হাজার ৯৩০ টাকা, একটি ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরা চোরাচালান চক্রের সদস‍্য বলে জানা গেছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আটক ব‍্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে

কাশিয়ানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

মশিউর কে সভাপতি ও উজ্জ্বল কে সা.সম্পাদকের দায়িত্ব দিয়ে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি 

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাকন, সম্পাদক জসিম

কক্সবাজারের ইসলামাবাদে সড়কে ত্রিমুখী সংঘর্ষে কিশোর নিহত 

আদালতের নিষেধাজ্ঞার খবর পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি

কালীগঞ্জ বিএমএসএস’র কমিটি গঠন : ওসমান গনি সভাপতি ও আল আমিন বাবু সাধারণ সম্পাদক 

কবি বিলাল মাহিনী’র জন্মদিন আজ : ফুলেল শুভেচছা 

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিসভা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উদযাপন