বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন দশটি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এসব ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে সুবিধাভোগীদের ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।

এ সময় চরভূরুঙ্গামারী ইউনিয়নের ৬টি, শিলখুড়ি ইউনিয়নের ৩টি ও পাথরডুবি ইউনিয়নের একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এসব ঘর দেয়া হয়।

ঘর পেয়ে আবেগাপ্লুত চরভূরুঙ্গামারী ইউনিয়নের ফজলু হক ও শিলখুড়ি ইউনিয়নের নুরুল ইসলাম বলেন, মাথা গোঁজার জায়গা ছিলনা। ঘর পাওয়াতে এখন ছেলে মেয়ে নিয়ে নিরাপদে থাকতে পারবো।আমাদেরকে ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর নবগঠিত কমিটি ঘোষণা 

শেরপুরে নারী ফুটবলার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

পাথরঘাটায় খাস পুকুর সংস্কার ও পানির ফিল্টার নির্মাণ দাবিতে ১৫টি সংগঠনের মানববন্ধন 

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

বগুড়ায় শাজাহানপুর হেরোইনসহ যুবক আটক

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মাহবুবুর রহমান চৌধুরীর বিজয় 

মুসামিয়া বুদ্ধি বিকাশ অটিষ্টিক বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

খাগড়াছড়িতে উপজাতি ধর্ষণ মামলায় আটক ৩