মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূঙ্গামারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোষ্ট দেয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
কটূক্তি কারি যুবক জুবায়ের হোসেন সাজু (২১) পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে বীরগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষের ইসলামী ইতিহাসের ছাত্র।
আজ সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করে পোষ্ট দেয়। পরে স্থানীয় দের তোপের মুখে পড়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
এলাকা বাসী সুত্রে জানা যায়, তাকে আটকের পর সেই আইডি এক্টিভ দেখা গেছে, এমন কি অনেকের সাথে মেসেঞ্জারে কথা বলতে দেখা গেছে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে আইডিটি হ্যাক হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই কোর্টে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটূক্তি কারী যুবকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন স্থানীয় জনতাকে।




















