বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি॥ “শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূরুঙ্গামারীতে সম্মেলিত শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলিত শিক্ষক পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মেলিত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু।

অন্যান্যদের মধ্যে জেলা সম্মেলিত শিক্ষক পরিষদের সমন্বয়ক সাইফুল ইসলাম ও হারুন-অর- রশিদ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তাহমিদুল হক তুপুল, বাউসমারি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, আমজাদ হোসেন প্রমুখ।

উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজ পর্যায় কর্মরত শিক্ষকদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সম্মেলনে অত্র উপজেলা থেকে অংশ নেন শতাধিক শিক্ষক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষার মূল্যবোধ সমুন্নত হোক

মেহেরপুরে ১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান

রাতে নীলাদ্রি লেকে’র পাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ

কাশিয়ানীতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার আলো ছড়াচ্ছে জয়নগর হাই স্কুল

ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিএনপির শান্তি মিছিল 

আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন

শেরপুরে দুই ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার

১০ বেত্রাঘাতে বদলগাছীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামাচাপা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে অহিদুজ্জামানকে সভাপতি ও রফিকুলকে সা. সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন