বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতির চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার্কাসের হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। চলন্ত ট্রাক, মোটরবাইক ও অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন থামিয়ে জোরপূর্বক চাঁদা তোলায় অতিষ্ঠ রোডের চালক ও যাত্রীরা। চাঁদার কবল থেকে মুক্ত নয় রাস্তার পাশের দোকানমালিকরাও। হাতির সামনে পড়লে হাতি পরিচালনাকারীকে টাকা না দিয়ে চলাচল করতে পারেনা কোন ব্যক্তি ।

হাতিকে টাকা কম দিলেও না নেওয়ার অভিযোগ এই হাতি পরিচালকের বিরুদ্ধে। আর এতে ভোগান্তিতে আছে এই রোডে চলাচলকারী চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল ৪ টার সময় ভূরুঙ্গামারী থানার সোনাহাট রোডের কুড়ারপার নামক স্থানে সার্কাস পেন্ডেলের কাছাকাছি এক যুবককে হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা যায় ।

উপজেলার এই অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কের মাঝে যানবাহন থামিয়ে ইচ্ছে মতো চাঁদা আদায় করে ওই যুবক। চাঁদা আদায় ছাড়া কোনোভাবেই তার বাধা অতিক্রম করতে পারছিলনা চালকরা। কেউ কেউ হাতিকে এড়িয়ে যেতে দ্রুতগতিতে বিপদজনকভাবে রাস্তার পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতেও দেখা গেছে। চাঁদা না দিলে হাতি দিয়ে ভয় দেখানোর অনেক অভিযোগও পাওয়া যায় ।

ভুক্তভোগী সাংবাদিক মাহমুদ হাসান বলেন, উপজেলা কুড়ারপাড় বাজারে হাতি দিয়ে আমার মোটরবাইকের সামনে পথ রুদ্ধ করে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হাতি দিয়ে আমাকে তারা করে এতে পরে গিয়ে আহত হই।

চর-ভূরুঙ্গামারী গ্রামের এক অটোরিকশা চালক বলেন, হাতিকে টাকা না দিয়ে দ্রুত সামনে চলে যেতে চেয়েছিলাম। হাতির ভয়ে যাত্রীরা হুড়াহুড়ি করতে গিয়ে আমার অটোটা প্রায় পড়েই গিয়েছিল। আমরা গরীব মানুষ, ১০ টাকা কামাতে গিয়ে যদি ২০ টাকা চাঁদা দিতে হয় আমরা যাবো কোথায়?

এ বিষয়ে ‘দি রাজমনি সার্কাস’ এর পরিচালক শাহিনুর রহমান বলেন, আমার অনুমতি ছাড়া হাতির পরিচালক রাস্তায় কিছু টাকা তুলেছে। পরে বিষয়টি শুনে নিষেধ করা হয়েছে । আর এমন হবে না।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি হাতির মালিককে প্রাথমিকভাবে আমি সতর্ক করেছি পরবর্তীতে এরকম ঘটনা ঘটলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

সচিবরাও গাড়িবিলাসী, সাড়ে সাত কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’

যশোরে কুয়েত প্রবাসী হ’ ত্যার ঘটনায় তিনজন আটক

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

ছাত্রীদের তাড়া খেয়ে বাইক রেখে পালালো কলেজের পিয়ন সাহাদত

হরিণাকুন্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সোমনাথ সাহা’র 

৩৩০ মিয়ানমার বিজিপির সদস্যকে নিজ দেশে হস্তান্তর; বর্ডারে জিরো টলারেন্স বিজিবি’র

বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন