আবু-সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলার সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, ভুরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপ, এর ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। “আমরা সাধারণে অসাধারণ কিছু করব” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়। ২৩ অক্টোবর ২০২৪ ইং, বুধবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ শিশু পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আবু সুফিয়ান পারভেজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৩নং তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের কন্ঠশিল্পী আব্দুল মালেক সরকার, কণ্ঠশিল্পী শাহাদুল্লাহ মিলন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভূরুঙ্গামারী বাসী গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম ও আবু সুফিয়ান পারভেজ।
শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডমিন প্যানেলের সদস্যরা, যা গ্রুপের সাফল্য ও সদস্যদের উদ্যোগের প্রমাণ।
গ্রুপ পরিচালনায় সহায়তা করেন এডমিন নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রধান উপদেষ্টা ফরিদা ওহাবী, এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, ফুলকুমার, আসাদুল, শুভ, এরশাদুল ইসলাম, সিমা খাতুন, আশা শেখ, আমির ফয়সাল, লাভলী খাতুন, ফারুক মিয়া, সবুজ খান, নুসরাত ফারিয়া সিনহা এবং আলমগীর হোসেন।
এই বিশেষ অনুষ্ঠানটি ছিল একটি স্মরণীয় দিন, যা ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা করলো।




















