বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

 

মোঃ আবু সুফিয়ান পারভেজ, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মো. কামরুল হাসান কাজলকে আহ্বায়ক, মো. আবু সুফিয়ান পারভেজকে যুগ্ম আহ্বায়ক, এবং এস. এম. মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৭ ডিসেম্বর, শুক্রবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: দৈনিক একুশের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রাহিমুল ইসলাম রিদয়, দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি আব্দুর রউফ মন্ডল।

কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সদস্য সচিব এস. এম. মনিরুজ্জামান জানিয়েছেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সমন্বয়, কল্যাণমূলক কাজ, এবং ইতিবাচক সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি এই নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকতার মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্রয়াসে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে চোর চক্রের মুলহোতা গ্রেফতার 

হারানো বিজ্ঞপ্তি 

হারানো বিজ্ঞপ্তি 

সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে : এস এম আল মামুন

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ভ্যালেনটাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জে বার্ন ইউনিট খোলার চিন্তা ভাবনা করছি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা: সামন্ত লাল সেন

গুরুদাসপুরে কন্যা শিশু দিবস পালিত 

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

চিত্রাংকনে ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদকʼʼ পেল শেরপুরের আদিত