বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী :

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

ইউএনও মাসুদ রানা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজার হতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। কে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ইউএনও।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি

ডিমলায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহে জাল সনদে চাকরি করছেন ১০ শিক্ষক, মাউশির নির্দেশনা অগ্রাহ্য সরকারি কোষাগারে ফেরৎ যায়নি সাড়ে ৩৩ লাখ টাকা

যশোর কেন্দ্রীয় কারাগারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন

রাণীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

চীনা অর্থায়নে রংপুরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মানের পরিকল্পনা, গঙ্গাচড়ায় প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

পুলিশের বিশেষ নজরদারিতে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশনে নিরাপদে পাসপোর্ট যাত্রীরা 

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

লাইফ স্টাইল ফ্যাশন ওয়্যারেই আগ্রহ কেন ক্রেতাদের !

কে হতে যাচ্ছে লেবুখালী ইউপি চেয়ারম্যান