বাংলাদেশ সকাল
শনিবার , ৬ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি; যশোরে বিলাসবহুল বাড়ি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : মনিরামপুরের স্কুল-মাদরাসায় নিয়োগ বাণিজ্য, কমিটি নিয়ে ৭০ মামলা। যত দ্বন্দ্ব মনিরামপুরের বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে। নিয়োগ বাণিজ্য, ম্যানিজিং কমিটি আসতেই সুবিধা ভোগীদের লবিং গ্রুপিং এ শিক্ষা ব্যবস্থার গুণগত মান তলানিতে যাওয়ার উপক্রম হতে চলেছে।

সুবিধা ভোগীদের এ লবিং গ্রুপিং এর সুযোগে ফায়দা লুটছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। এ সুবিধা নিতেই উপজেলার ওই অফিসটিতে টানা ৬ বছর অবস্থান করছেন তিনি। উপজেলার এমপিও ভূক্ত ১১৮টি মাধ্যমিক ও ৬৪ টি মাদ্রাসায় ২০২২ সালের জুলাই থেকে সৃষ্ট তিন পদ নিরাপত্তা প্রহরী, অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী এর বিপরীতে প্রায় ৫’শতাধিক কর্মচারী ছাড়াও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ অব্যহত রয়েছে।

খোঁজ-খবর নিয়ে জানাগেছে, যে কোন প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পদ প্রতি ১৫ লাখ টাকা, প্রধান শিক্ষক ১০ লাখ ও সহকারী প্রধান শিক্ষক ১০/১২ লাখ ছাড়াও ল্যাব সহকারী পদে ১৫ লাখ টাকা নেওয়ার রেওয়াজ রয়েছে। তবে বিপুল অংকের টাকার বিনিময়ে নিয়োগ হলেও শিক্ষা প্রতিষ্ঠান কোন অর্থ পেয়েছে এমন নজির চোখে পড়েনি। সূত্র জানিয়েছে, এসব নিয়োগ বাণিজ্যের অধিকাংশ অর্থই ম্যানেজিং কমিটির সুবিধাভোগীদের মাঝেই ভাগ-বাটোয়ারা হয়ে আসছে। বিকাশ চন্দ্র সরকার ২০১৮ সালে পহেলা আগষ্ট মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকে নিয়োগ বাণিজ্যের অর্থের নিধারিত একটি অংশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারকে দিতে হয়। একাধিক সূত্র জানিয়েছে, নিয়োগ বোর্ড করতে কর্মচারী পদে শিক্ষা অফিসারকে সর্বনিম্ন ৫০ হাজার, ক্ষেত্র বিশেষ লাখ টাকাও দিতে হয়। চাহিদা মত অর্থ যোগান না দিতে পারলে বেতন বিল করানোর ক্ষেত্রে বিড়ম্বণার শিকার হতে হয়।

টানা ৬ বছরে এসব অর্থ দিয়েই যশোর শহরের বেজপাড়া এলাকায় বিলাশ বহুল ভবন নির্মানসহ বিপুল বিত্তবৈভবের মালিক বনে গেছেন ওই কর্মকর্তা।

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য নিয়ে একাধীক মামলার বিবাদী হয়েছেন মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। উপজেলার “বোয়ালীঘাট মাধ্যমিক বিদ্যালয়ের” সহকারী প্রধান শিক্ষক পদে আলোচিত ভূয়া নিবন্ধনধারী শিক্ষক আব্দুল মালেক এর নিয়োগ নিয়ে গত ২৩ মে আদালতে একটি মামলা দায়ের হয়। যার নং-৪৬৭/২৪। এ মামলার বাদী বোয়ালীঘাট উত্তরপাড়া গ্রামের মোস্তফা জামান মিলন।

মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৮লাখ টাকার বিনিময়ে ল্যাব সহকারী পদে নয়ন মন্ডল নামে একজনকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগে বাণিজ্যের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলী আজম বাচ্চু বাদী হয়ে ৯ জুন আদালতে আরেকটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩৬/২৪। এসব মামলায় বিবাদী করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার সহ নিয়োগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও কমিটি গঠন নিয়ে আদালতে মামলা হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিয়োগ বাণিজ্যের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানে অস্থিরতা অবস্থা বিরাজ করছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা দূর্বল অবস্থানের দিকে যাচ্ছে। ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষক বলেন, নিয়োগ বাণিজ্যের এসব অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের কোন কাজে আসছে না। বরং এক শ্রেণীর সুবিধা ভোগী ব্যক্তিরা হাতিয়ে নিচ্ছেন। যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কমিটি গঠন করতেও হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক সহ কমিটি গঠন কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, বিদ্যালয় গুলোর ম্যানেজিং কমিটির ব্যক্তিরা ভাল প্রার্থীকে নিয়োগ না দিলে সেক্ষেত্রে শিক্ষা অঙ্গনে কিছুটা প্রভাব পড়ে। নিয়োগ বাণিজ্যের কথা জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আগে নিয়োগ বাণিজ্য হতো, তবে এখন হয় কিনা জানা নেই।

মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, অধিকাংশ প্রতিষ্ঠানে কমিটি গঠন নিয়ে মামলা হয়েছে। অতি গোপনে নিয়োগ বোর্ড করা হয়েছে, যা আপত্তিকর। আগামীতে এধরনের কর্মকান্ডের সুযোগ দেওয়া হবে না।

মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার নিজেকে দুর্নীতি মুক্ত দাবী করে বলেন, নিয়োগে যারা বাণিজ্য করে তারা তো করেই। যেখানেই নিয়োগ আছে, সেখানে কমিটি করতে গেলেই মামলা। এ নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের নির্ধারিত মিটিংয়ে জোরালোভাবে আলোচনা হয়েছে। এ উপজেলার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ম্যানিজিং কমিটি গঠন নিয়ে মামলা হয়েছে। আর এসব মামলার কারণে শিক্ষা অঙ্গনে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ছে। এক প্রশ্নের জবাবে এই শিক্ষা কর্মকর্তা বলেন, তসর পৈত্রিক নিবাস ঝিনাইদহে। তবে যশোর শহরে নতুন একটি বাড়ি করে সম্প্রতি সেখানে বসবাস করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে মধুমতী নদীতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ 

ডুমরিয়া শরাফপুরে দা’র কোপে প্রবাসীর স্ত্রী জখম 

র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়; পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও চাঁদাবাজির সংবাদের জেরে ধর্ষন মামলায় ফাঁসানোর হুমকি

এসএসসির ফরম পূরণ শুরু ১৮ ডিসেম্বর, বাড়লো পরীক্ষার ফি

সুনামগঞ্জ সীমান্তে চোরাই কয়লার গুহা দখল নিয়ে সংঘর্ষ; নিহত ২, আহত ২০  

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমাটবাঁধা সিমেন্ট দিয়ে চলছে কোটচাঁদপুর এড়ান্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ 

মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, প্রশংসায় আগত ভক্তবৃন্দ