বাংলাদেশ সকাল
বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতি’র প্রতিপাদ্যতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র ৭৬’তম মানবাধিকার দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিপাদ্যে দেশব্যাপি হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ৭৬’তম বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বাংলাদেশ এর এই সংগঠনটি।

১০ ডিসেম্বর ৭৬’তম বিশ্ব মানবাধিকার দিবসে মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতির দাবীকে প্রতিপাদ্য করে ঢাকায় ও সারাদেশে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

এ লক্ষ্যে সংগঠনটি (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করে।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন প্রাধান আলোচক কামরুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান হতে হবে।

বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব সেহলী পারভীন তিনি বলেন
মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে, ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যারা কারাগারে মৃত্যু বরণ করেছেন, তারাসহ
এসব বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করবে। ঘোষণাপত্রের ৩০ অনুচ্ছেদে প্রত্যেকের অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল প্রতিটি জেলায় কমিটি ও অফিসের মাধ্যমে মতবিনিময়ের আয়োজন করা হয়। সব মানুষের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যক্রম গ্রহণ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাষ্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান, সহকারী মহাসচিব সাঈদা সুলতানা, পরিকল্পনা সচিব নাজমুল হক খান, নীতিনির্ধারণী সদস্য ইলিয়াস আহমেদ আরো অনেকে। লজিস্টিক সাপোর্টে ছিলেন শেখ শাহানা বাসিরাত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গুরুদাসপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

নতুন বছরে জেলাবাসীকে ঈদগাঁও ঐক্য পরিবারের শুভেচ্ছা

নড়াইলে ১৬০০ কৃষক পেল বিনামুল্যে সার ও বীজ

শেরপুরে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে রক্ত সৈনিকদের ব্যতিক্রম আয়োজন

বাগমারায় বিভিন্ন বিলে রাতদিন চলছে পুকুর খননের হিড়িক; নিরব প্রশাসন 

ডাসার বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন অটোচালক আ. লতিফের পরিবারের পাশে সাংবাদিক বুলবুল 

অপবাদের প্রতিবাদে পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন