বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় বিভিন্ন বিলে রাতদিন চলছে পুকুর খননের হিড়িক; নিরব প্রশাসন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলাজুড়ে বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেক জমির মালিকে না বলে জোর পুর্বক অবৈধ ভাবে রাতদিন পুকুর খননের হিড়িক পড়ে গেছে। আবাদি জমি গুলোতে অবৈধ ভাবে পুকুর খনন অব্যাহত রাখলেও স্থানীয় প্রশাসন রহস্যজনক ভাবে নিরব ভুমিকা পালন করছেন। এতে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে।

বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা ও ভবানীগঞ্জ পৌরসভাসহ উপজেলাজুড়ে প্রায় ৩০ টি পুকুর এক সাথে খনন করা হচ্ছে। এখনে এস্কেভেটর ড্রেজার মেশিনের সংখ্যা দুই শতাধিক হয়েছে, এবং সকাল ৮টার পর থেকে চালু করা হয় ড্রেজার মেশিন চলে ভোর রাত পর্যন্ত। কয়েক ঘন্টা বন্ধ রেখে আবারো শুরু করা হয় অবৈধ পুকুর খননের কাজ। এতে বর্ষা মওসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়বে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার শত শত বিঘা ফসলি জমি অনাবাদি এবং পাড়া-মহল্লার বাড়ি-ঘরে ডুকে পানি বন্ধ হয়ে পড়ে থাকবে।

অপরদিকে, মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে জমির প্রকৃতি (শ্রেণী) পরিবর্তন করা যাবে না। কিন্তু অবৈধ পুকুর খননকারিরা উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রশাসনকে ম্যানেজ করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চালিয়ে যাচ্ছে হরদম পুকুর খনন। তবে অনেক কৃষক প্রভাবশালী অবৈধ পুকুর খননকারীদের নাম বলতে ভয় পেতে দেখা গেছে।

এ ব্যাপারে ড্রেজারের ড্রাইভাররা বলেন, আমাদেরকে পুকুর খননকারীরা ঘন্টা প্রতি মাটি খননের জন্য ভাড়া করে নিয়ে এসেছে। তাই আমরা রাত দিন চব্বিশ ঘন্ট মাটি খনন করি।এবং ড্রেজার গুলো এখনো চলছে তাহলে আমাদের কি অপরাধ? আমরাতো ভাড়ায় কাজকরি।

ইউসুব জলিল, সালাম, রহিম বলেন, এভাবে অবৈধ পুকুর খনন চলতে থাকলে আমাদের এলাকার কৃষকেরা ও গবাদী পশুর খাদ্যের সংকট দেখা দেবে। এই তিন ফসলি জমি অবৈধ ভাবে পুকুর খনন কারীদের বিরুদ্ধে আমি রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি (ভুমি) কমিশনার বরাবর দরখাস্ত করেছি তাতেও কোনো কাজ হচ্ছে না।

কৃষকদের অভিযোগ প্রভাবশালীদের হাত থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ফসলি জমিতে নিয়মবর্হিভূত অপরিকল্পিত পুকুর খনন বন্ধের জন্য দফায় দফায় ভুক্তভোগীরা একাধিকবার স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু পুকুর খননকারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তবে এ বিষয়ে বাগমরা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন বলছেন,পুকুর খনন বন্ধের জন্য খুব দ্রুত এসব পুকুর খননের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তৃনমূল নেতা সেলিম খানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিলের খেয়াঘাটে জোটেনি একটি ব্রিজ; ৪০ গ্রামের মানুষের নৌকাই একমাত্র ভরসা

ডুমুরিয়ায় নিসচা’র লিফলেট বিতরণ

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ 

ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বর্ষায় বাঁধ ভাঙায় হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত

নাটোর-৪ আসনের নৌকার এমপি হয়ে জনসেবা করতে চান ব্যারিস্টার সুব্রত 

পঞ্চগড়ে বিধবা মহিলাকে আশ্রয়নের ব্যবস্থা করলো জামায়াত

ফুলপুরে মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন