বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহে মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচি অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি) বিতরণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ। বুধবার দুপুরে মহানগর যুবলীগের সংগ্রামী আহবায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো:গোলাম মোস্তফা কামাল(শামীম), সদস্য জিয়াউল হক জিয়াসহ ওয়ার্ড ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা। প্রধান অতিথি বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে যুবলীগের উপহার বিতরণ খুবই ভালো উদ্যোগ। যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। আশা করি যুবলীগের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় অসহায় মানুষের মাঝে আমরা ঈদ উপহার বিতরণ করছি । ময়মনসিংহ মহানগর যুবলীগ যে কোন পরিস্থিতিতে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ মহানগর যুবলীগ সবসময়ই মাঠে ছিলো এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতের ছত্তিশগড়ে গভীর জঙ্গলে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে ৯ মাওবাদী নিহত 

ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি দেওয়ায় দেবহাটায় আনন্দ মিছিল 

ডাসারে জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরন

না’গঞ্জ জেলা প্রশাসকের প্রচেষ্টায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন সার্ভিস চালু

ঈদগাঁও বাজার আবারো প্লাবিত, বেড়ীবাঁধের ভাঙ্গন :  ভোগান্তিতে মানুষ 

আমিরাতে আরেক দফা কমলো জ্বালানি তেলের দাম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত 

ডিমলায় শিক্ষক -কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৫’তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে মাদ্রাসা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ; ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন