ভারত থেকে মনোয়ার ইমাম : ছত্তিশগড় রাজ্যের বিজপুর জেলার গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে ডিজিএফ এবং ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা, অভিযানে ৯ মাওবাদী নিহত হয়।
জানা যায়, বিজপুর এর দান্তে ওড়াতে গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীদের একটি বড় দল। এসময় সি আর পি এফ ও ডি জি বি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় সি আর পি এফ ও ডি জি বি সদস্যরা। চলে গুলির লড়াই। দীর্ঘ সময় ধরে চলতে থাকে গুলি গোলা। একসময় নিস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। সিআরপিএফ ও ডিজিবি সদস্যরা এড়িয়ে যায়। পরে গভীর জঙ্গলে পড়ে থাকতে দেখে যায় গুলিবিদ্ধ ৯ মাওবাদীদের নিথর দেহ। বাকিরা পালিয়ে যায়।
এসময় উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ল্যান্ড মাইন ও অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও বারুদ। চলতি বছরে প্রায় ১৫৮ জন মাওবাদী নিহত হয়েছেন সিআরপিএফ ও ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যদের হাতে।
কয়েক মাস আগে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন মাওবাদী কে হত্যা করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।
অন্যদিকে আজ ভারতের জম্বু ও কাশ্মীরের সুফিয়ান জেলায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী সদস্যদের গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে এবং এক সেনা সদস্য আহত হয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে ঘিরে রেখেছে। চলছে চিরুনি তল্লাশি।




















