বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহ মহানগর আ.লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আনন্দ র‍্যালী করেছে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ।

মঙ্গলবার দুপুরে নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাদেক খান মিল্কী টজু, গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপনসহ প্রমুখ।

এ সময় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালী জাতি তাদের মহান নেতাকে ফিরে পেয়ে যে আবেগ ও ভালোবাসা আওয়ামীলীগের প্রতি সৃষ্টি হয়েছিলো তা আজও অক্ষুণ্ণ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা থেকেই আমরা এখনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাই।

তারই সুযোগ‍্য কণ‍্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

আগামী নির্বাচনে আওয়ামীলীগকে পুনরায় বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

সমাবেশকে প্রাণবন্ত করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ৩৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্ব একটি বিশাল আনন্দ আনন্দ মিছিল নিয়ে মূল সমাবেশে যোগদান করে। এছাড়াও মহানগর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ র‍্যালী নিয়ে সমাবেশে উপস্থিত হয়। এর আগে সকাল সাড়ে ৮ টায় শিববাড়ি মহানগর দলীয় কার্যালয়ে

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটুসহ সাবেক মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশী ফিরোজ আলম জাহাংগীরের মৃত্যু

বোদায় দ্বিতীয় পৌর পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর

ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা কে এই আবদুর রহমান?

পুলিশের সহযোগিতায় মায়ের কোলে শিশু তাইবুর !

যেকোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ হবে; যশোরে প্রধান নির্বাচন কমিশনার 

যশোরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনতে এসে পদদলিত হয়ে আহত ৯

১১ মার্চ বরেণ্য সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪’তম মৃত্যু বার্ষিকী 

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক: ২১১ বোতল ফেন্সিডিল ও ১২২ বোতল ইসকাফ উদ্ধার

বিশ্ব পানি দিবসে পাথরঘাটায় খালি কলসী নিয়ে সুপেয় পানির দাবি

ঝিনাইদহে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারীদের শাস্তির দাবীতে মানবনন্ধন