বাংলাদেশ সকাল
শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরূপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতন্ডা হয়। রাত সাড়ে ৮ টার দিকে বাড়ী ফেরার পথে মজনুর সাথে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গিয়ে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত যারা তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে বিএডিসি সেচ লাইসেন্স বিতরণ 

যশোরের রায়পাড়া শংকরপুর এলাকায় বেড়েছে চুরি, ঘটছে ছিনতাই; পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ

বিমান বিধ্বস্ত: হতাহতদের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট মসজিদে বিশেষ দোয়া

চট্টগ্রাম-১৩ আসনে কর্ণফুলীতে লাঙ্গল প্রতীকে গণসংযোগ

কর্ণফুলীতে যুবকের গলায় ফাঁস; ঝুলন্ত লাশ উদ্ধার

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 

আমতলীর আড়পাংগাশিয়ায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মোটর শোডাউন ও প্রতিবাদ সভা  

চিরিরবন্দরে তরুনীকে সংঘবদ্ধ গণধর্ষণ, অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এয়ারগানসহ পাখি শিকারী আটক, ৭ দিনের কারাদণ্ড

আশা জয়পুরহাট জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হস্তান্তর