বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহেশপুরে ভারতে পাঠনোর কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অপরাধে শরিফুল ইসলাম নামের একজনকে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার(৩০মার্চ) গভীর রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়। আটক কৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়ীতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে আটক করে। তাকে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেনো জাতি ভুলে না যায় : মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় পুলিশের প্রমিলা বাহিনী

দেবহাটায় সাসের বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন

যশোর সদর হাসপাতালে মৃত নবজাতককে খুলনায় রেফার করা নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সীতাকুণ্ডে পৌরসভার ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত 

সাতক্ষীরার রাজ্জাক পার্কে তিন দিন ব্যাপী অমর একুশে বই মেলার শুভ উদ্বোধন

ওসি পরিচয়ে প্রতারণা; যুবক শ্রীঘরে

জীবিত গাছ মরা দেখিয়ে নিলাম আহ্বান, খবর প্রকাশে নড়েচড়ে উঠে প্রশাসন