আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ লক্ষ্যে আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী, গোনা ইউপি চেয়ারম্যান আঃ খালেক, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ।
এর আগে রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা কমান্ড ও সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।




















