বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহেশপুর সীমান্ত থেকে ৪০পিস স্বর্ণের বারসহ আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫৮ বিজিবি ৪০টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারীকে আটক করেছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল ছয়ঘড়িয়া নামক স্থানে অবস্থান করে। মঙ্গলবার বিকালে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং বিজিবি টহলদল তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের ওজন ৪.৬৩৩ কেজি এবং বর্তমান বাজারমুল্য প্রায়-৪,৪৮,০০,০০০/- (চার কোটি আটচল্লিশ লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তিরা হলো- মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে মোঃ হুমায়ন কবির (৪০)।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত