বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

এ এম ফাহাদ, খাগড়াছড়ি॥ বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে  শান্তি সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি  ২০২৩ইং ) বিকাল ৪টার দিকে মাটিরাঙ্গা দলীয় কার্যালয় থেকে একটি শান্তি সমাবেশের র্যালি বের হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর  যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, বাবু হিরনজয় ত্রিপুরা,  মাটিরাঙ্গা উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি জহির উদ্দিন খন্দকার, মাটিরঙ্গা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো তসলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি জামাত আন্দোলনের নামে  সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো জানিয়ে বক্তারা আরো বলেন,দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মানবিক চেয়ারম্যান তুহিন কাগজীর

ঈশ্বরদীতে রেল শ্রমিকলীগ নেতা নজরুল গ্রেফতার

তাহেরপুর পৌরসভা মেয়রের এক যুগপূর্তী উপলক্ষে মেগা কনসাট অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ

রাণীশংকৈলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের জানাজা ও দাফন সম্পন্ন 

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সিয়াম

পাইকগাছায় সার্ভেয়ার সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা

কক্সবাজার জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩’ডিসেম্বর 

তালতলীতে বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা ছগিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল