বাংলাদেশ সকাল
শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সিয়াম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে প্রাণ গেলো সিয়ামের। আজ শনিবার দুপুর আনুমানিক ১২.৩০ দিকে পাটেশ্বরী সোনাহাট ব্রিজের পূর্বপাড়ের শিলের টোক নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত সিয়াম (১৪) উপজেলার দেওয়ানের খামার এলাকার ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মোঃ হামিদুল ইসলামের ছেলে। সে ভূরুঙ্গামারী সরকারি পা্ইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।দুই বন্ধু মিলে গোসল করতে নামে দুধকুমার নদীতে। বল নিয়ে খেলতে গিয়ে দুজনেই পানিতে ভেসে যায়। তৎক্ষনাৎ স্থানীয় মাছ ধরতে থাকা কিছু লোকের সহযোগিতায় এক বন্ধু জাহিনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানিয় ডুবুরিদের প্রচেষ্টায় আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় সিয়ামকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত