বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক ৪টি অভিযানে ৪৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ আসামী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর পৃথক ৪টি অভিযান চালিয়ে ৪৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার, ০৮/০৭/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার বুইকারা ড্রাইভার পাড়া গ্রাম হতে আসামী মোঃ ওহিদুল ইসলাম (৩৭) কে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ও জব্দযোগ্য ৬৫,০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী উক্ত গ্রামের মৃত নূর ইসলাম খাঁ এর ছেলে। পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বাদী হয়ে অভয়নগর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

একই দিন যশোর ‘খ’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রাম হতে আঃ খালেক এর ছেলে আসামী মোঃ সজীব হোসেন (৩৩) কে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ, শার্শা থানাধীন শিকারপুর মাঠপাড়া গ্রাম হতে আবু হানিফের ছেলে আসামী মোঃ জাহিদুল ইসলাম (কলম) (৪৫) কে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং শার্শা থানাধীন কাশিপুর স্কুলপাড়া গ্রাম হতে জুলফিকার মোড়ল এর ছেলে আসামী মোঃ মামুন মোড়ল (তৈমুর) (৩৫) কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উপপরিদর্শক শেখ আবুল কাশেম আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি ও শার্শা থানায় দুইটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ৩ জনের

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির প্রোপাগান্ডা; কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের’ বর্ধিত সভা অনুষ্ঠিত 

চিরিরবন্দরে আস্থা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ক্রিমাসিক সভা অনুষ্ঠিত

যশোর কারাগারে খাদ্যদ্রব্য সরবরাহে প্রতিষ্ঠান বাছাইয়ে অনিয়ম, আদালতে যাবেন ক্ষুব্ধ ঠিকাদাররা

আগামীকাল আমতলী মুক্ত দিবসের জানা-অজানা ঘটনাবলী

গুরুদাসপুরে সমাজ সেবা দিবস পালিত 

ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন  

ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 

গুরুদাসপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত