স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক অভিযানে মাদকদ্রব্য ইয়াবা গাঁজাসহ দুইজন গ্রেপ্তার হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে (৬ই এপ্রিল ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাশিমপুর ইউনিয়নের তুলা নুরপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া আসামী মোঃ ফিরোজ শরীফ ওরয়ে লিওন (৪০), পিতাঃ মৃত সুরত শরীফ, সাং-কোদলিয়া, থানাঃ মোল্লার হাট, জেলাঃ বাঘেরহাট (৩০পিস) ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন কোতয়ালী থানাধীন কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৩২), পিতাঃ মোঃ বাবলু হোসেন, সাং- ডাকাতিয়া দক্ষিণপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর (৫০গ্রাম) গাঁজা সহ গ্রেফতার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ আসামীকে ০৫ দিনের কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।




















